ফাঁসির রায় ঠেকাতে জামায়েত-শিবিরের সর্বপ্রকার প্রয়াস ব্যর্থ

ঢাকা : আল-বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায় ঠেকাতে জামায়েত-শিবিরের সর্বপ্রকার প্রয়াস ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, ‘আজ বাংলাদেশের সব শহীদ পরিবারের সদস্য ও জনগণ শোকরিয়া আদায় করছে। বাংলার মানুষ ন্যায় বিচার পেয়েছে। কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির রায় ঠেকাতে জামায়েত-শিবিরের সর্বপ্রকার প্রয়াস আজ ব্যর্থ হয়েছে।’

এ সময় রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। পরে নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.