চট্টগ্রামে সন্ত্রাসী ‘বগা’ ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম : নগরীর খুলশী থানার ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন প্রকাশ বগাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ওয়ারলেস দুই নম্বর গলির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার এসআই বাবুল কুমার পাল  বলেন, ‘ওয়াকিল হোসেন বগা খুলশী, ঝাউতলা ও ওয়ারলেস গেট এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.