মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬ঃ মিসিসিপিতে বিজয়ী হিলারি ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে মিসিসিপি অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ‍ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন। মিসিগানেও বিজয়ী হয়েছেন ট্রাম্প। আদাহো ও হাওয়াই অঙ্গরাজ্য দুটিতে রিপাবলিকান দলের প্রতিনিধিদের ভোটাভুটি চলছে।

‘সুপার টুইসডে’র দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার মিসিসিপি ও মিহিগান অঙ্গরাজ্যে দুটিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে সাবেক মার্কিন প্রধানমন্ত্রী হিলারি প্রত্যাশিত জয় পেয়েছেন। তবে মিসিগানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে হিলারির হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে।

সুপার টুইসডের প্রথম পর্যায়ের লড়াইয়ে লুজিয়ানায় বিজয়ী হয়েছিলেন হিলারি। এর আগে তিনি সাউথ ক্যারলিনা, নেভাদা ও আইওয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন।  নেব্রাস্কা ও ক্যানসাস ও মেইনে অঙ্গরাজ্যে  বিজয়ী হয়েছিলেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।  তিনি সবমিলিয়ে মোট পাঁচটি রাজ্যে জয় পেয়েছেন।

অন্যদিকে মঙ্গলবারের নির্বাচনে মিহিগান ও মিসিসিপিতে রিপাবলিকান দলের অগ্রগামী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। তবে কে কত ভাগ ভোট পেয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.