চট্টগ্রামের পাঁচলাইশে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার পর পুলিশ ধাওয়া দিয়ে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।  এসময় আরও কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার (১০ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘের পাহাড়ের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুইজন হল, মো.হানিফ (১৯) এবং মো.ফয়েজ (২০)।

হানিফ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে।  ফয়েজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ‍আমিরাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে।

তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউণ্ড কার্তুজ।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এস আই) আনিসুর রহমান  বলেন, প্রবর্তক সংঘের পাহাড়ের নিচে কবরস্থানের পাশে অন্ধকারে ৭-৮ জন ডাকাত জড়ো হয়েছিল।  তাদের ডাকাতির পরিকল্পনা ছিল।  খবর পেয়ে পুলিশ তাদের ঘিরে ফেলে।  এসময় পুলিশের ধাওয়া খেয়ে ৫-৬ জন পাহাড়ের উপর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।  দুজেনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় ডাকাতির প্রচেষ্টা ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান এস আই আনিসুর রহমান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.