ইপিজেডে মাইক্রোর ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় মাইক্রো-বাসের ধাক্কায় রেজাউল করিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোতালেব হোসেনের ছেলে। তিনি ইপিজেড থানার শাহজাহান জমিদারের ভাড়া বাসায় থাকতেন।

ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ  বলেন, ‘রাতে রাস্তা পারাপারের সময় মাইক্রো বাসের ধাক্কায় গুরুতর আহত হয় রেজাউল। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.