আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে ওয়াইওমিং ও ওয়াশিংটন ডিসিতে শোচনীয়ভাবে হেরে গেছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।
ওয়াইওমিং অঙ্গরাজ্যে ৬৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের দৌড়ে টেড ক্রুজই ডোনাল্ড ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জিতেছেন ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও।
এই ভোটের মাত্র একদিন আগেই শিকাগোতে ট্রাম্পের একটি সমাবেশ তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে বাতিল করা হয়। বিরোধীরা তাকে বর্ণবাদের দায়ে অভিযুক্ত করেন।
মঙ্গলবার প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরো বড়ো ধরনের চমক দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ওইদিন যুক্তরাষ্ট্রের ধনী রাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডা, এলিনয়, মিসৌরি, নর্থ ক্যারোলিনা ও ওহিওতে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments are closed.