চট্টগ্রামঃ চট্টগ্রামে শুরু হয়েছে তিনদিনের নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন এনআইওএইচসি’র ১৬ তম আন্তর্জাতিক সম্মেলন। সোমবার সকালে রেডিসন ব্লু বে ভিউ হোটেলে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিয়েছেন সংগঠনটির ১৬টি সদস্য, সহযোগি সদস্য ও পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমদ। সভাপত্বি করেন সহকারী নৌবাহিনী প্রধান ও এনআইএইচসিও’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল মকবুল আহমদ। বক্তব্য রাখেন আন্তর্জাতিক হাউড্রোগ্রাফিক বূরোর মহাপরিচালক মোস্তফা ইফতিজ।
প্রধান অতিথির বক্তেব্যে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমদ বলেন, “তিনদিনের এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হওয়ার সুযোগ আছে, আমরা ব্লু ইকোনমীর উপর জোর দিচ্ছি, সদস্য দেশগুলোর সহযোগিতায় হাইড্রোগ্রাফির উপর উচ্চতর গবেষণা বঙ্গোপসাগরে খনিজ সম্পদ সম্পর্কে ধারনা বৃদ্ধি করবে।”
“এতে বঙ্গোপসাগরে হাইড্রোকার্বনসহ অনান্য খনিজ সম্পদ আহোরন আরো সহজতর হবে, সেই সাথে এই অঞ্চলের সমুদ্রে জাহাজ চলাচল ও অনান্য বাণিজ্যিক কার্যক্রম আরো জোরদার হবে যা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক বূরোর মহাপরিচালক মোস্তফা ইফতিজ বলেন, “আমরা বেশ কিছু বিষয়কে অগ্রাধিকর দিচ্ছি, যার মধ্যে উল্লেখ যোগ্যা হচ্ছে, সদস্য রাস্ট্রগুলোর সমুদ্র ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং ই নেভিগেশন কনসেপ্টকে আরো জোরালো করা।”
“আঞ্চলিক অবস্থানের কারনে বাংলাদেশের জন্য হাইড্রোগ্রাফিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের সক্রিয় ভূমিকাকে আরো জোরালো করা এবং ব্লু ইকোনমীর সফল বাস্তবায়নের জন্য, উল্লেখ করেন মোস্তফা ইফতি।
অনুষ্ঠানের সভাপতি উপ নৌ প্রধান রিয়ার এডমিরাল মকবুল আহমদ বলেন, ভ’ প্রাকৃতিক অবস্থানের কারনে ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংদেশের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ , বঙ্গোপসাগরের হাইড্রোগ্রাফিক তথ্য এই অঞ্চলের সমুদ্র ব্যবহারকারী দেশগুলোর জন্য অবশ্যই সহায়ক ভুমিকা রাখবে।’
সমুদ্রে সম্পদ আহোরন এবং সামুদ্রিক প্রাকৃতিক দূর্যোগ প্রবন এলাকা হওয়াতে আমাদের জন্য আরো বেশি হাইড্রোগ্রাফিক তথ্য প্রয়োজন, এই সম্মেলনের মাধ্যমে সেই সব তথ্য আহোরনের সহায়ক ভুমিকা রাখবে, উল্লেখ করেন তিনি।
এই সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিশর, ভারত, মিয়ানমার, পাকিস্থান. সৌদি এরাবিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড। সহযোগি সদস্য অস্ট্রেলিয়া,ফ্রান্স, ওমান, মরিশাস সিসিলি, যুক্তরাষ্ট্র ও পর্যবেক্ষক সদস্য মালয়েশিয়ার প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিয়েছেন।
তিনদিনের সম্মেলনে হাইড্রোগ্রাফির বিভিন্ন ইস্যূর উপর একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে।

Comments are closed.