আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার উত্তরপূর্বাঞ্চলের প্রত্যন্ত সান্তা আনা দেল ইয়াকুমার একটি বাজারে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজনের নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।খবর রয়টার্সের।
বলিভিয়ার বিমান চলাচল পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, কালো ও কমলা রঙের সেসনা ২০৬ বিমানটি বাজারে বিধ্বস্ত হলে পাইলটসহ আরোহী চারজন এবং মাটিতে থাকা তিনজন মারা যান।
হতাহতদের সবাই ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা।

Comments are closed.