চট্টগ্রাম : নগরীর হালিশহর থানার ছোটপুল খাল থেকে অজ্ঞাত মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলিথিনে মোড়ানো কাটা পা উদ্ধার করা হয়।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘ছোটপুল খাল পারে পলিথিনে মোড়ানো অবস্থায় ভাসমান একটি কাটা পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। গড়ন দেখে মনে হচ্ছে পা’টি ২৪-৩০ বছরের মানুষের। ধারনা করছি কোনো হাসপাতালের বজ্যের সঙ্গে পা’টি ফেলে দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Comments are closed.