গাজীপুরের আদালতে জামিন পেয়েছেন মাহফুজ আনাম

গাজীপুর: মানহানির মামলায় গাজীপুরের আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ইংরেজি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।

সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মুঞ্জুর করেন। এর আগে সকালে তিনি আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান। মিথ্যা সংবাদ ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করার অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। পরে আদালত মামলাটি আমলে নিলে তার প্রতি সমন জারি করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.