চট্টগ্রাম অফিস : আমরা জনগণের পক্ষে স্লোগানের মাধ্যমে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ , গণমানুষের সুখ-দুঃখ ও উন্নয়ন সহযাত্রী হিসেবে খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয়ত অর্জন করেছে বাংলাদেশ প্রতিদিন ।
বাংলাদেশে প্রচারসংখ্যার শীর্ষে থাকা জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোর আয়োজনে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে জমজমাট ছিল কেক কাটা, ফুলেল শুভেচ্ছায় ছিল সিক্ত । শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রিয় কাগজটিকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জানান নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাব উদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রতিনিধি বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, কলামলেখক অধ্যাপক এসএম ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষু, মহসিন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চাকসুর ভিপি নাজিম উদ্দিন, নাট্যজন অভীক ওসমান, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, লেখক মুসা খান প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে সভাপতি এজাজ ইউসুফী, সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি খোরশেদ আলম, অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, সাবেক যুগ্ম সম্পাদক মো. আলী, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক অলকময় তলাপাত্র , আজকের সূর্যোদয় এর সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, সিনিয়র রিপোর্টার গোলাম শরীফ টিটু ,সিটিনিউজবিডি’র নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ারসহ প্রমুখ ।

Comments are closed.