চট্টগ্রামে বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রাম অফিস :  চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করছে আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। একইসঙ্গে জেলা প্রশাসনসহ সরকারী বিভিন্ন দপ্তরও দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মো.রহুল আমিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় শিশু-কিশোর র‌্যালি। র‌্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।এর আগে সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডলের নেতৃত্বে নগর পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সিএমপি কমিশনারের স্টাফ অফিসার সহকারি কমিশনার হাসান ইকবাল বাংলানিউজকে বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমাণ্ডার মো.সাহাবউদ্দিন এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমাণ্ডার মোজাফফর আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা। নগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান ও শফিক আদনান কর্মসূচীতে নেতৃত্ব দেন।

এসময় শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো কার্যালয়। এছাড়া কার্যালয়ে নগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর নগর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে শিশু-কিশোর সমাবেশ। সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শফিকুল ইসলাম ফারুক।বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে স্বাধীনতার মহানায়ককে।

উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নিজ নিজ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.