বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের অনশন কর্মসূচি পালন

ঢাকা প্রতিবেদক :  বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন এক দফা দাবি নিয়ে অনশন করছে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের ন্যায় পদমর্যাদার জন্য ।বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করছে সংগঠনটি। এ ছাড়া তিন দফা কর্মসুচিও ঘোষণা করেছে তারা।

অনশন কর্মসূচি থেকে বক্তারা বলেন, ‘সরকারি সকল কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের সেই আগের মতই ৩ হাজার টাকা বেতন দেওয়া হয়, যা দিয়ে আমরা খুব কষ্টে জীবন যাপন করছি। আমরা চতুর্থ শ্রেণির কর্মচারী হয়েও সেই অনুযায়ী  বেতন পাচ্ছি না।

তাদের এই দাবি বাস্তবায়ন করার লক্ষে সংগঠনটির চেয়ারম্যান এম এ আলীম নতুন কর্মসূচিও ঘোষণা করেন।কর্মসূচিগুলো হলো- আগামী ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০১৬ পর্যন্ত সারা বাংলাদেশে কালো ব্যাচ ধারণ, ১০ মে থেকে ১২ মে পর্যন্ত ইউনিয়ন পরিষদে হাজিরা বর্জন এবং ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত থানায় হাজিরা বর্জন।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান এম এ আলীমের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এম এ নাছের, প্রধান উপদেষ্টা মোকাদ্দেস হোসেন, কার্যকরী চেয়ারম্যান নজরুল ইসলাম, সিনিয়ার ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.