তনু হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

 ফেনী প্রতিনিধি :     কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছেন  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহীদ মিনার প্রাঙ্গনে ‘আমরা ক জন সেচ্ছাসেবক’ এর ব্যানারে অংশ নেন সাংবাদিক, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার বা  হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি ।নিহতের পরিবার জানায়, রোববার সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় তনুকে। রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাঙ্কসংলগ্ন স্থানে তনুর মৃতদেহ পাওয়া যায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.