বিনোদন : অশ্লীল প্রশ্ন করার এক সাংবাদিককে চড় মেরেছেন এক সময়ের পর্নো তারকা ও বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন।
বৃহস্পতিবার হোলির উৎসবে যোগ দিতে গুজরাটের সুরাটে গিয়েছিলেন সানি। ‘Play Holi With Sunny Leone’-এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সানি। হোটেলে ঢোকার মুখেই সাংবাদিকের অশ্লীল প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।
এসময় সানিকে এক সাংবাদিক সানিকে প্রশ্ন করেন, ‘নাইট প্রোগ্রামে কত টাকা নেন।’ এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ক্ষেপে যান সাবেক এই পর্ন তারকা। দেরি না করে দ্রুত ওই সাংবাদিকের গালে চড় মারেন সানি। এসময় উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

Comments are closed.