গাইবান্ধার গোলাপবাগ গুদাম থেকে তিন’শ মেট্রিকটন চাল উধাও

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ খাদ্য গুদামে মজুদ থাকা তিন’শ মেট্রিকটন আমন চালের হদিস পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। তবে খাদ্য বিভাগের সংশ্লিষ্টরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও এ নিয়ে উপজেলা পরিষদ এলাকায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

জানা গেছে, চলতি অর্থ বছরে ওই খাদ্য গুদামের অধীনে অভ্যন্তরিন ১২শ মেট্রিকটন আমন চাল ক্রয় করা হয়। সম্প্রতি ক্রয় করা সমদ্য় চালের মধ্যে হতে তিন’শ মেট্রিকটন চালের কোন হদিস পাওয়া যাচ্ছেনা। উপজেলা সদরের নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েক জন মিলার এ অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ছাড়পত্র ছাড়াই চালগুলো কালোবাজারে বিক্রি করা হয়েছে।

বিষয়টি প্রকাশ হলে গোলাপবাগ খাদ্য গুমামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল্লাহ তড়িঘড়ি করে কতিপয় প্রভাবশালী ব্যবসায়ীর নিকট থেকে নেওয়া নিম্মমানের বোরো চাল দিয়ে ঘাটতি পূরন অব্যাহত রেছেছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহিম বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেও গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন এ অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি শোনার পর আমি ওই খাদ্য গুদামে গিয়ে তদন্ত করি। এ সময় ১২’শ মেট্রিকটন চালের মধ্য থেকে তিন মেট্রিকটন চাল গুদামে পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.