নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডাস্টবিনে, ২ কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বারইপাড়া এলাকায় মাইক্রোবাস চাপায় ভাসমান দুই কিশোর নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীও গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) গভীর রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, কক্সবাজার থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস চান্দগাঁও থানার অদূরে বহদ্দার পুকুর পাড় থেকে ৫০ গজ দূরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাইক্রোবাসটি প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এরপর রাস্তার পাশে একটি ডাস্টবিনের ভেতরে ঢুকে যায়।

‘ডাস্টবিনের ভেতরে দুই কিশোর ও এক নারী কাগজ-বোতল খুঁজছিলেন। মাইক্রোবাসের চাপায় দুই কিশোর ঘটনাস্থলেই মারা যান। আহত নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’ বলেন ওসি।

নিহত দুই কিশোরের একজনের বয়স আনুমানিক ১২ এবং আরেকজনের বয়স ১৫ বলে জানান ওসি। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.