স্মার্টফোনের আদলে পিস্তল

তথ্যপ্রযুক্তি : বর্তমানে স্মার্টফোন ছাড়া ডিজিটাল জীবন অপূর্ণ। কিন্তু পিস্তল যদি দেখতে স্মার্টফোনের মতো হয়, তাহলে ব্যাপারটা বিপদজনক হতে পারে।

অথচ এমন ডিজাইনের পিস্তল সম্প্রতি তৈরি করা হয়েছে, যা দেখতে একদম স্মার্টফোনের মতো। পিস্তলটিতে দুইটি ব্যারেল রয়েছে। এছাড়াও ভাজ করা সুবিধাসহ রয়েছে এর হাতল। যখন এর হাতল ভাজ করা থাকে তখন পিস্তলটির ট্রিগার সম্পূর্ণ লুকানো থাকে। আর দেখতেও মনে হবে একটি আইফোন।

পিস্তলটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি কোম্পানি বানিয়েছে। কোম্পানিটি এই আগ্নেয়াস্ত্র পেটেন্ট অনুমোদনের জন্য অপেক্ষা করছে।

স্মার্টফোন ডিজাইনের পিস্তলটির মূল্য ৩৯৫ ডলার। ০.৩০৮ ক্যালিবারের এই পিস্তলটি উন্নত ধরনের পিস্তল, যা খুব সহজেই আত্মরক্ষার জন্য অতি দ্রুত ব্যবহার করা যায়।

পিস্তলটির প্রস্তুতকারক কোম্পানি তাদের ওয়েবসাইটে বলেছে, ‘এটাই আধুনিক সময়ের চাহিদা, যেন মানুষ সুবিধাজনক ভাবে হ্যান্ডগান বহন করতে পারে। এই পিস্তল আপনাকে কখনো ভিকটিম হতে দিবে না।’

এদিকে মার্কিন বন্দুক সহিংসতা বন্ধের উপ-পরিচালক বলেন, ‘বিরক্তির বিষয় হলো পিস্তলটি দেখতে বাস্তব স্মার্টফোনের মতোই।’ তিনি আরো বলেন, ‘এমন অনেক ঘটনা রয়েছে যে শিশুরা খেলনা বন্দুক দিয়ে খেলতে খেলতে গুলি চালিয়েছে, বাস্তবে যা সত্যি বন্দুক-ই ছিল। এই পিস্তল সে ধরনের ঘটনা সৃষ্টি করতে পারে, আর এটা ভয়ংকর।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.