আলজেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ আলজেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এতে আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। একটি পরিদর্শন মিশনে অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৮ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রোববার (২৭ মার্চ) সাহারা মরভূমিতে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনা ঘটে।

এ ঘটনায় তদন্ত করছে দেশটির সশস্ত্র বাহিনী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.