পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯

আন্তর্জাতিক : পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি গণউদ্যানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ২৫০ জন। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সোমবার (২৮ মার্চ) দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে,

এর আগে রোববার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান-ই-ইকবাল উদ্যানে ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ‍এদিকে এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান জামাতুল আহরার।

এ ঘটনায় পাঞ্জাব সরকার তিনদিনের শোক প্রস্তাব জানিয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.