মিসরের বিমান ছিনতাইকারী গ্রেফতার

সিটিনিউজবিডি :  মিসরের  যাত্রীবাহী বিমানের সব ছিনতাইয়ের  আরোহী শিকারদের  মুক্ত করা হয়েছে  । একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছেন ওই ছিনতাকারী। বিমান ছিনতাইয়ের এ ঘটনা নিয়ে সব ধরনের নাটকীয়তা আপাতত শেষ হয়েছে।কয়েক ঘণ্টার নাটকীয়তার পর বিমানের চার বিদেশি আরোহী ও একজন ক্রু ছাড়া সবাইকে মুক্তি দেন তিনি। এরপরে ওই ছিনতাইকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে থাকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা।

সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, সব কিছুর অবসান হয়েছে। ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।দেশটির কর্মকর্তারা জানান, এয়ারবাস ৩২০ এর ওই বিমানে সাত ক্রুসহ ৬০ আরোহী ছিলেন। বিমানের পাইলট জানান, ওই ছিনতাইকারী নিজের কাছে বিস্ফোরক আছে দাবি করে বিমানটি সাইপ্রাসের দিকে নিয়ে যেতে বাধ্য করে। যদিও তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান ছিনতাইয়ের পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট। তবে রয়টার্স বলছে, ব্যক্তিগত উদ্দেশ্যই ছিল ছিনতাইকারীর মূল উদ্দেশ্য, তার

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি; যিনি বর্তমানে সাইপ্রাসে বসবাস করছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.