কিশোরগঞ্জে পিকআপ উল্টে বাবা-মা ও মেয়ে নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় একটি পিকআপ ভ্যান উল্টে বাবা-মা ও এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দড়িচারিয়াকোনায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রজব আলী (৫৫), তার স্ত্রী সালেমা (৪৫) ও তাদের মেয়ে শিশু টিনা ( ২)।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই আবুল হাসনাত জনান, রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে করে কিশোরগঞ্জ আসছিল ওই পরিবার। কটিয়াদির দড়িচারিয়াকোনায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রজব ও তার মেয়ে নিহত হন। কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে মৃত্যুবরণ করেন রজবের স্ত্রী সালেমা। তাদের লাশ কটিয়াদী থানায় রাখা হয়েছে।

এসআই জানান, নিহতদের বাড়ি কিশোরগঞ্জ সদরের বিন্নাতি গ্রামে। রজব কুমিল্লায় চাকরি করতেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.