মা হলেন সালমান খানের বোন অর্পিতা

বিনোদন : সালমান খানের বোন অর্পিতা এখন মা হয়েছেন। মামা হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার প্রিয় বোন অর্পিতা খান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

অর্পিতার স্বামী আয়ুশ শর্মা বুধবার টুইটারে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন তার বাবা হওয়ার সুসংবাদ। ছবির ক্যাপশনে ছিল, ‘আমাদের রাজপুত্র আহিল এসে গেছে।’ খবর হিন্দুস্থান টাইমসের

অন্যদিকে নতুন অতিথির জন্য ইতোমধ্যে কেনাকাটা শুরু করে দিয়েছেন সালমান। তবে মজার ব্যাপার হলো কোনো শপিং মলে গিয়ে নয় বরং অনলাইনে বসে ভাগ্নের জন্য উপহার কিনছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

২০১৪ সালের নভেম্বরে আয়ুশের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন অর্পিতা। গত মাসে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় অর্পিতার বেবি শাওয়ার অনুষ্ঠান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.