বরুড়া উপজেলায় ককটেল-অস্ত্রসহ আটক ১৪

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলায় একটি বাড়ি থেকে ২০টি অবিস্ফোরিত ককটেল ও কিছু দেশীয় অস্ত্রসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সারাদেশের ৪৭ জেলার ৬৩৯ ইউপিতে ভোট চলছে। কুমিল্লার বরুড়ার আদরা ইউনিয়নে ককটেল উদ্ধার হওয়া ওই বাড়ির পাশে পেরপেটি কেন্দ্রেও ভোট চলছে।

পুলিশ জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে । পুলিশ পরিদর্শক মিজানুর ও সাদিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গোপন সংবাদে সকাল ৯টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের তালা ভেঙে ২০টি ককটেল কিছু অস্ত্রসহ ১৪জন বহিরাগতকে আটক করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.