হেলেন ক্লার্ক জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হবেন

আন্তর্জাতিক :   অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জাতিসংঘ মহাসচিব পদের জন্য প্রার্থী হবেন বলে ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। খবর বিবিসি’র।  হেলেন ক্লার্ক জানান, নির্বাচিত হলে জার্মানি, জাপান, ব্রাজিল এবং ভারতকে স্থায়ী সদস্য পদ দিয়ে তিনি নিরাপত্তা পরিষদের আমূল সংস্কার করতে চাই। এছাড়া একুশ শতকের বাস্তবতা মাথায় রেখে আফ্রিকার দুটি দেশকেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেয়া যেতে পারে বলে তিনি মনে করেন। উল্লেখ্য, জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ এবছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.