জ্যাকিকে নাচাতে ফারাহ খান ও গীতা কাপুর

বিনোদন :  বলিউডের জনপ্রিয় দুই কোরিওগ্রাফার ফারাহ খান ও গীতা কাপুর।  তাদের নির্দেশনায় অনেক বিখ্যাত তারকাই নেচেছেন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক মার্শাল আর্টিস্ট ও অভিনয় শিল্পীকে নাচতে যাচ্ছেন। ‘কুংফু ইয়োগা’ ছবির জন্য হলিউডের অভিনেতা ও মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যানকে এবার নাচতে দেখা যাবে বড়পর্দায়।

চীন-ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে একটি গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন জ্যাকি চ্যান। এখন এ ছবির শুটিং চলছে ভারতের যোধপুরে।

ইন্ডিয়ার খবরে জানানো হয়, শনিবার ফারাহ খান আর গীতা কাপুর পৌঁছে গেছেন সেখানে। এ প্রসঙ্গে ফারাহ বলেছেন, ‘এবার আমাদের যোধপুরে আসাটা এক বিশেষ কারণে। এ ছবিতে চমৎকার একটি বলিউড ঘরানার নাচের নির্দেশনা দেব আমি।’

তিনি আরো বলেন, ‘গীতা আর আমি—এই দুজনেই জ্যাকি চ্যানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

এদিকে সূত্রটি জানিয়েছে, এই গানের শুটিং হবে দুই দিনব্যাপী। এখানে জ্যাকি চ্যানের সঙ্গে আর থাকবেন প্রায় ৫০ জন নৃত্যশিল্পী। স্ট্যানলে টং পরিচালিত এই ছবিটি অ্যাকশন-রোমাঞ্চনির্ভর কাহিনির। এ ছবিতে আরো অভিনয় করেছেন বলিউডের অভিনেতা সনু সুদ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.