দৃষ্টিহীনদের জন্য ফেসবুকের নতুন ফিচার

 

তথ্য ও প্রযুক্তি : দৃষ্টিহীনদের কথা ভেবে তাদের জন্য এবার নতুন ফিচার আনলো ফেসবুক। যেটি তৈরি করেছেন ফেসবুকের ইঞ্জিনিয়ার ম্যাট কিং৷ এবার দৃষ্টি প্রতিবন্ধীরাও ফেসবুক ব্যবহার করার সুযোগ পাবে। তবে এই সুবিধা পেতে হলে আইফোন থাকতে হবে।

এই পদ্ধতিতে ইংরেজি ভাষায় ছবিগুলো সম্পর্কে বর্ণনা দেয়া হবে অডিওর মাধ্যমে। ছবিকে ভাষান্তর করার মাধ্যম এটি। ছবির মূল বিষয়গুলোর বর্ণনা দেয়া হবে। নতুন এই টুলটির সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধীরা ছবিকে শনাক্ত করতে পারবে। ছবিতে বন্ধুটি কি করছে?

মে লার্নিং মেশিনটি কাজ করবে। এই প্রযুক্তিটি অনেকটা গুগলের আলফা গো এবং গেইম গো এর আদলে তৈরি করা। ফেসবুকে এখন ছবির ব্যবহার বেশি হওয়াতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এ সুবিধার ব্যবহার শুরু করেছে।

বর্তমানে আইফোনের জন্য চালু হলেও ভবিষ্যতে সব অ্যানড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মুখপাত্র।

এ বিভাগের আরও খবর

Comments are closed.