স্টোকসকে নিয়ে উপহাস, বহিষ্কার রেডিও জকি

খেলাধুলা : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের পরপর চারটি ছক্কা খাওয়া নিয়েই মজা করছিলেন নিউজিল্যান্ডের রেডিও হাউরাকির দুই জকি।

ছেলের অপমান সহ্য করতে না পেরে অনুষ্ঠান চলাকালেই সেখানে ফোন করেন স্টোকসের মা ডেবোরা। ছেলের পক্ষে কিছু বলতেই হয়তো তাঁর এই ফোন। কিন্তু তাই বলে তিনি রাগতস্বরে ওই দুই জকিকে যা বলেছিলেন সেটা প্রচারিত হয়ে যাবে, সেটা তিনি ভাবতেও পারেননি।

ডেবোরার এই ঘটনার প্রতিবাদ করতেই সাময়িক বহিষ্কারাদেশ পেয়েছেন দুই রেডিও জকি। বেন স্টোকসের মাকে ‘ভুল বুঝিয়ে’ তাঁর বক্তব্য প্রচার করে দেওয়ার প্রমাণ মেলাতেই তাঁদের মাথা পেতে নিতে হয়েছে এই শাস্তি।

নিউজিল্যান্ডের রেডিওতে নিজের ছেলেকে নিয়ে উপহাস করাটা পছন্দ করেননি ডেবোরা। জীবনের একটা সময় তাঁরা নিউজিল্যান্ডে কাটিয়েছিলেন। স্টোকসের জন্মও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। খুব ছোটবেলায় ইংল্যান্ডে চলে যাওয়ার পর সেখানেই তাঁর বেড়ে ওঠা। ডেবোরা বলেছেন, নিউজিল্যান্ডে এখনো আমাদের অনেক আত্মীয়-স্বজন আছেন। স্টোকসকে নিয়ে উপহাস তাঁদের জন্যও কিছুটা বিব্রতকর।

আপাতত ওই দুই জকিকে একটি এপিসোডের জন্য বহিষ্কার করা হয়েছে বলে হাউরাকির পক্ষ থেকে জানানো হয়েছে। রেডিও কর্তৃপক্ষ স্টোকসের মা ডেবোরাহর কাছে এই ঘটনায় দুঃখও প্রকাশ করেছে। সূত্র: এএফপি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.