চট্টগ্রাম : আজ নগরীর ডিসি হিলে দিন ব্যাপী শিশু উৎসব অনুষ্ঠিত হবে । গত ১৬ বছর ধরে মেধা বিকাশ কেন্দ্র শিশুদের পাঠশালা নগরীর ডিসি হিলে শিশু উৎসবের আয়োজন করে আসছে ‘চলো স্বপ্ন দেখি, উড়াই স্বপ্ন ঘুড়ি’ এই স্লোগান নিয়ে । আজ বিকাল ৩ টায় শিশু উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। এবারের শিশু উৎসবে চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলার প্রায় ৫০০ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এছাড়াও সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরী। প্রধান বক্তা থাকবেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, মুখ্য আলোচক থাকবেন দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ.কে.এম জহুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন শিশুদের পাঠশালার চেয়ারম্যান সুখময় চৌধুরী বাবু। আলোচক থাকবেন রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধার চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মাধব দীপ। শিশু উৎসবের অনুষ্ঠানমালায় থাকবে কৃতী শিশুদের পুরস্কার প্রদান, শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রদর্শনী ইত্যাদি।

Comments are closed.