জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ববিদ্যালয়। নাজিমউদ্দিনকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জবি শিক্ষার্থীরা। নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র ছিলেন।
আজ (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জবির প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন তারা।
এর আগে একইদিন সকালে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে পুরান ঢাকার, শাখারী বাজার মোড়, লক্ষ্মীবাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসিনক দফতরের সামনে অবস্থান গ্রহণ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা সদরঘাট থেকে গুলিস্তান রুটে যান চলাচল বন্ধ করে দেন। তারা নাজিমুদ্দীনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বুধবার (০৬ এপ্রিল) রাতে রাজধানীর সূত্রাপুরে একরামপুর মোড় এলাকায় খুন হন জবির আইন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী নাজিম। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আব্দুস সামাদের ছেলে।

Comments are closed.