দুর্নীতি মামলায় খালেদার আবেদন খারিজ

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ এপ্রিল। এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আবেদনটি ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে।

জামিনে থাকা অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দিয়েছেন।

খালেদা জিয়া গত ৯ মার্চ হাই কোর্টে এই আবেদন করেন। বৃহস্পতিবার তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আদেশের পর খুরশীদ আলম খান বলেন, তদন্ত কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি হয়নি দাবি করে আবেদনটি করা হয়েছিল।

“আমরা দেখিয়েছি, ২০০৯ সালে তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল। এ অবস্থায় আবেদনকারীপক্ষ বিষয়টি উত্থাপন না করার কথা জানালে হাই কোর্ট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। মামলার কার্যক্রম যথারীতি চলবে।”

ঢাকার বিশেষ জজ আদালতে আসামিপক্ষের জেরার পর্যায়ে থাকা এ মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগে গেজেট প্রকাশ না করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যক্রম স্থগিতের আরজি জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা।

আবেদনটি করার পর খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, “জেরায় হারুন অর রশিদ বলেছেন, তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগপত্রের কোনো অনুলিপি দেওয়া হয়নি। কোনো প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে কিনা তাও তিনি বলতে পারেননি।”

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট এ মামলা করে দুদক।

তেজগাঁও থানার এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.