ঝিনাইদহে আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আওয়ামী লীগ দুই সমর্থক দল গ্রামবাসীর সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ছয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ছয়াল গ্রামের আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্রধরে শুক্রবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। দু’পক্ষের লোকজনই আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে ওসি জানান।

আকামত মীর নামক একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.