টাঙ্গাইলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

আজ (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার উৎসব ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোরিকশা চালকের নাম সাদিকুল ইসলাম।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম জানান, ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী চিনিবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।এলাকাবাসী পাঁচজনকে আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাদিকুল ও অন্য একজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুজাহিদুল ইসলাম বলেন, “দুজনের মৃত্যু হয়েছে। তবে আহত অন্য তিনজনের চিকিৎসা চলছে।”

এ বিভাগের আরও খবর

Comments are closed.