মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হচ্ছেন আফতাব আহমেদ

খেলাধুলা : আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আফতাব আহমেদ।

ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে (২০১৪-১৫) খেলেছিলেন আফতাব। সেবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছিলেন তিনি। এর পরই ব্যাট-প্যাড তুলে রাখেন জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২৭৬৪ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান।

বর্তমানে কোচিংয়েই ধ্যানজ্ঞান আফতাবের। এরই মধ্যে লেভেল-১ কোচিং ট্রেনিং সম্পন্ন করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে লেভেল-২ কোচিং ট্রেনিং শুরু করবেন। লেভেল-৩ কোচিং ট্রেনিং সম্পন্ন করারও পরিকল্পনা আছে তার।

চট্টগ্রামে ‘আফতাব আহমেদ কোচিং’ নামে একটি কোচিং সেন্টারও আছে বাংলাদেশের হয়ে ১৬টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলা আফতাবের।

এ বিভাগের আরও খবর

Comments are closed.