ফের ধাক্কা খেল বার্সা

খেলাধুলা : রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের হারে লা লিগার শিরোপা লড়াইয়েও বড় ধাক্কাই খেল লুইস এনরিকের দল। এ নিয়ে টানা চারটি লিগ ম্যাচ হারল বার্সা। টানা দুই হারে ৩২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট থাকল ৭৬-ই। ৭২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর ঠিক পেছনেই আছে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে সান সেবাস্তিয়ানে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। প্রিয়েতো আরগারাতের ক্রস থেকে চমৎকার এক হেডে গোল করে দলকে লিড এনে দেন মিকেল ওইয়ারজাবাল উরগাতে।

চার মিনিট পর দলকে সমতায় ফেরানোর একটি সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে বার্সেলোনা ফরোয়ার্ড বক্সের ভেতর থেকে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

৩৪ মিনিটে দারুণ আর একটি সুযোগ পেয়েছিলেন বার্সার আরদা তুরান। বক্সের ভেতর বল পেয়ে তুর্কির মিডফিল্ডার শটও নিয়েছিলেন। কিন্তু তার শট সোসিয়েদাদের এক খেলোয়াড়ের পায়ে লেগে গোলমুখে ঢোকার মুখে গোলরক্ষকের হাতে লেগে বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে পিছিয়ে থেকেই তাই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। এবার বদলি হিসেবে মাঠে নামা আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে পাওয়া বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন আর্জেন্টিনা অধিনায়ক।

শেষ পর্যন্ত সোসিয়েদাদ গোলরক্ষকের দেয়াল আর ভাঙতেও পারেনি বার্সা, সান সেবাস্তিয়ানে রচিত হয় তাদের আরেকটি পরাজয়ের উপাখ্যান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.