ওয়াই-ফাই শক্তিশালী করার উপায়

তথ্য ও প্রযু্ক্তি : আজকাল ওয়াই-ফাই শব্দটি খুব আলোচিত শব্দ। অফিসে কিংবা বাসায় আমরা সহজে এর ব্যবহার দেখতে পাই। ওয়াই-ফাই এর ইন্টারনেট গতি দুর্বল হলে, রাউটার ঠিকঠাক কাজ না করলে কী করতে হবে, কীকরলে ভাল ফল পাওয়া যাবে, সে বিষয়টি অনেকে জানে না। তাই জেনে নিন সেই সর্ম্পকে কিছু তথ্য ।

* ওয়াই-ফাই-এ ব্যবহার করুন ভাল রাউটার। বিশেষ করে ডাবল রাউটার ব্যবহার করুন। রাউটারটি ২.৪ গিগাহার্জ থেকে ৫ গিগাহার্জ এবং ৮০২.১১ এসি অথবা ৮০২.১১ এন স্ট্যান্ডার্স-এর কি না তা দেখে নিন।

* অনেক সময় ডেস্কটপ এবং ম্যাক কম্পিউটারের সঙ্গে ওয়াই-ফাই রাউটার ঠিক করে সংযোগ করতে পারে না। এর জন্য, পিএলআইএসটি জাতীয় ফাইলগুলো ডিলিট করুন।

* আপনি বাড়ির এমনটা একটা অংশে আছেন, যেখান থেকে রাউটার অনেকটাই নিচে আছে। এই অবস্থায় রাউটারের ২.৪ গিগাহার্জের চ্যানেল ব্যবহার করুন।

* কর্ডলেস ফোনের কানেকশন, মাইক্রোওয়েভ, ব্লু-টুথ-এর জন্য অনেকসময় ওয়াই-ফাই-এর রাউটার ঠিক করে কাজ করতে পারে না। তাই ডাবল রাউটার ব্যবহার করলে সমস্যা অনেকটা কমে যায়।

* ওয়াই-ফাই মডেমেও থাকে সফটওয়্যার। যার ওপর ভিত্তি করে রাউটারটি কাজ করে। তাই সময়ে সময়ে রাউটারের সফটওয়্যার আপডেটে নজর দিন। এর জন্য রাউটারের সেটিংস-এ চোখ রাখুন।

* ওয়াই-ফাই রাউটারটিকে এমন জায়গায় রাখুন যেখান থেকে বাড়ির সর্বত্রই সহজে ইন্টারনেট কানেক্ট হয়। রাউটারটিকে ঠিক জায়গায় রাখতে ভালো মানের কেব্ল ব্যবহার করুন।

* রাউটারের অ্যান্টেনাকে সরিয়ে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টেনা ব্যবহার করা যায় কি না তা নজরে রাখুন।

* রাউটারের রেঞ্জ বাড়াতে ছোট্ট একটা ট্রিকের আশ্রয়ও নিতে পারেন। এই ধরনের ট্রিকের নাম উইন্ড সাফার টিনফয়েল ট্রিক। কোল্ড ড্রিঙ্কসের খালি ক্যানের একটা দিক পুরো খুলে ফেলুন। অন্যদিকে, একটা ছোট্ট ফুটো করুন। ক্যানের ফুটোর দিকে রাউটারের অ্যান্টেনাকে ঢুকিয়ে দেয় খোলামুখটা ওপরের দিকে রাখুন। এখন ক্যানের খোলামুখটি রাডারের মত কাজ করবে। এর ফলে রাউটারের রেঞ্জ সামান্য বেড়েও যাবে।

* ওয়াই-ফাই রাউটারকে আরও শক্তিশালী করতে আপনি ডিডি-ডব্লিউআরটি সফটওয়্যার টুল ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যার রাউটারকে তার সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে গিয়ে যাবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.