দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

বিনোদন : ১৪৭ তম দাদাসাহেব ফালকে জয়ন্তী অনুষ্ঠানের,  ২০১১ সালে ‘সাত খুন মাফ’ সিনেমায় অভিনয় জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার নিজের করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

দ্বিতীয়বারের মতো এই পুরস্কারে হাত ছোঁয়াবেন প্রিয়াঙ্কা। বছরের সেরা অভিনেত্রী হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে। আগামী ২৪ এপ্রিল মুম্বাইয়ে ‘ফ্যাশন’ তারকার হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, বর্তমানে হলিউডে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকা টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে কাজ করছেন তিনি। এছাড়াও ‘বেওয়াচ’ ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.