নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামের খুলশী থানা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন।
আজ (১০ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেল, খুলশী সার্ভিস সেন্টার অ্যান্ড ফিলিং স্টেশনে একটি প্রাইভেটকারের সিলিন্ডারে গ্যাস ভরার সময় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রাইভেটকারটি ছিন্নভিন্ন হয়েছে। গাড়ি থেকে সিলিন্ডার ছিটকে বেরিয়ে যায়। বিস্ফোরণের প্রকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক হাসান চৌধুরী বলেন, প্রাইভেটকারের সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ছিল। এ কারণে গ্যাস ভরার সময় তা বিস্ফোরিত হয়েছে।

Comments are closed.