সীতাকুন্ড ক্রিকেট লীগে উদীয়মান ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ান

কামরুল ইসলাম দুলু : কনফিডেন্স সিমেন্ট সীতাকুন্ড উপজেলা ক্রিকেট লীগের ফাইনাল খেলা আজ ১০ এপ্রিল স্হানীয় হাফিজ জুট মিলস মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় নির্ধারিত ৫০ ওভারের ফাইনাল খেলায় অংশ নেয় সীতাকুন্ড ক্রিকেট ক্লাব বনাম চট্টগ্রাম উদীয়মান ক্রিকেট একাডেমী। খেলায় প্রথমে ব্যাট করে সীতাকুন্ড ক্রিকেট ক্লাব সব কটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে । দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মাহফুজ। জবাবে চট্টগ্রাম উদীয়মান ক্রিকেট একাডেমী ২১.৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়, ফলে চট্টগ্রাম উদীয়মান ক্রিকেট একাডেমী ৬ উইকেটে জিতে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে আশিক।

এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ হন মো: শোয়ব এবং ম্যান অফ দ্যা টুর্ণামেন্টের পুরস্কার জিতে নেন সাইফুর রহমান। ফাইনাল খেলায় সীতাকুন্ড ক্রীড়া সংস্হ্যার সাধারন সম্পাদক প্রদীপ ভট্টচার্যের পরিচালানায় পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব দিদারুল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্হ্যার সভাপতি এবং সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল ইসলাম ভূঁইয়া, সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুল আলম, হাফিজজুট মিলস লি: এর প্রকল্প প্রধান জনাব আলমগীর চৌধুরী,আওয়ামীলীগ নেতা নুরুল আলম কোম্পানী, হাফিজজুট মিলস সি বি এ সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমূখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.