জিয়াউল হক, রাঙামাটি : জুম্ম সংস্কৃতি বিলুপ্তির ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন এই শ্লোগানে রাঙামাটি বর্ণাঢ্য বৈসাবি র্যালি করেছে বিজু, সাংগ্রাই, বৈসু, বিহু, বিষু, সাংক্রান্ত-২০১৬ উদযাপন কমিটি।
রোববার শহরের পৌরচত্বর থেকে একটি বর্ণিল র্যালি বের হয়ে পুরো শহর প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এর আগে উদযাপন কমিটির আহ্বায়ন প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি র্যালিরও উদ্বোধন করেন। এইসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, এমএনলারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এর আহ্বায়ক বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ মংসানু চৌধুরী।বক্তারা, দেশবাসিকে বর্ষবরণ ও বিদায়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম সংস্কৃতিতে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সংগ্রামে সবাইকে মাঠে থাকতে হবে। আনন্দের উচ্ছ্বাসের এই সময়েও উদ্বেগ, উৎকন্ঠা আর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে উৎসব পালন করতে হয় বলেও অভিযোগ করেন তারা।

Comments are closed.