চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে তাঁর দপ্তরে ১০ এপ্রিল ২০১৬ খ্রি. রবিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (বিএসপি.এনডিসি, পিএসসি) সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে নবনিযুক্ত চেয়ারম্যান তাঁর দায়িত্ব পালন কালিন সময়ে সিটি মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ বৈঠকে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম বন্দর জাতির অস্তিত্বের মত। এ বন্দর দিয়ে ৮৪% আমদানী রফতানি হয়ে আসছে। মেয়র বন্দরের সক্ষমতাবৃদ্ধি বে টারমিনাল বাস্তবায়ন, কর্ণফুলী নদী’র ক্যাপিটেল ড্রেজিং অব্যাহত রাখা, পতেঙ্গা ও লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ, পোষ্ট লেবার কলোনীতে টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী নদীর উভয় তীরের ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সিটি মেয়র রাজাখাল ও মহেষখাল ড্রেজিং করা, মহেষখালে পাম্প হাউস সহ স্লুইচ গেইট নির্মাণ করার বিষয়টি চেয়ারম্যানকে স্মরন করিয়ে দেন। সিটি মেয়র বলেন, আনোয়ারা, ফেনী ও মিরসরাই অর্থনৈতিক জোন চালু হলে এবং কর্নফুলী নদীর তলদেশে টানেল নির্মিত হলে বন্দরের বহুমাত্রিক ব্যবহার বৃদ্ধি পাবে। সে বিষয়টিকে আমলে এনে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন মেয়র। সাক্ষাৎ বৈঠকে বন্দরের সচিব ওমর ফারুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরও খবর

Comments are closed.