চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭২৫ জনের মনোনয়ন দাখিল

সিটিনিউজবিডি :   চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন হাজার ৭২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ১ হাজার ৯১২ জন স্বতন্ত্র প্রার্থী। বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের। সবচেয়ে বেশি প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের। এরপরই রয়েছে যথাক্রমে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী।

চতুর্থ পর্যায়ে ৭২৭টি ইউপি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সবটাতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। অপরদিকে সংসদের বাইরে থাকা বড় রাজনৈতিক দল বিএনপির প্রার্থী রয়েছে ৬৭২ জন। যদিও এ দলটির ৫৭টি ইউপিতে কোনো প্রার্থী নেই। এই ধাপে ৬টি ইউপিতে একক প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে রোববার এ তথ্য পাওয়া গেছে। কমিশনের তথ্য মতে, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে ১৭৮ জন। গত ৭ এপ্রিল ছিল এ ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৭ মে এ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.