ভক্তদের জন্য সুখবর দিলেন হৃতিক

বিনোদন : বলিউড সুপারস্টার হৃতিক রোশন ভক্তদেরকে এবার সুখবর দিলেন। হৃতিকের বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ছবি ‘মহেঞ্জদারো’র মুক্তির কথা দিয়ে। এটি প্রেক্ষাগৃহে আসবে চলতি বছরের ১২ আগস্ট। গত ৮ এপ্রিল টুইটারে একটি স্থিরচিত্র শেয়ারের মাধ্যমে খবরটি দেন ৪২ বছর বয়সী এই অভিনেতা।

স্থিরচিত্রে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে একটি ক্ল্যাপস্টিকে লেখা ‘মহেঞ্জোদারো’ এবং ১২ আগস্ট। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এতোটা দিন নির্দিষ্ট কোনো চরিত্রের শক্তিমত্তার প্রমাণ দেওয়াটা গর্বের ব্যাপার! কাজ শেষ হলো!’

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জদারো’ গল্পটা হলো প্রেম-প্রতিশোধের। ২৬০০ খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার সময় পাকিস্তানের সিন্ধে প্রাচীন শহর মহেঞ্জোদারোর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটি।

এতে খল চরিত্রে আছেন কবির বেদি। এ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন দক্ষিণের অভিনেত্রী পূজা হেগড়ে। তিনি ২০১০ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।

২০০৮ সালে আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় ‘যোধা আকবর’ ছবিতে অভিনয় করেন হৃতিক। তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.