খেলাধুলা : সময়সূচি মেলাতে না পারায় বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। তারা একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল। তবে বিসিবি চেয়েছিল টেস্টের পাশাপাশি টি২০ বা ওয়ানডে সিরিজ আয়োজন করার। এবিষয়ে বিভিন্ন আলোচনাও চলে।
কিন্তু রোববারও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানালো বিসিবি। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসতে চায়। কিন্তু সে সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
তাই বিসিবি চেয়েছিল মে মাসে সিরিজটি আয়োজন করতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রাজি না থাকায় আপাতত সিরিজটি হচ্ছে না। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে সিরিজ খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পরবর্তী সিরিজ আগস্টে ভারতের সঙ্গে। ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের।

Comments are closed.