প্রিয়াঙ্কার শুভেচ্ছায় বিরক্ত বিপাশা!

বিনোদন : বন্ধু বিপাশা বসুকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তখন কী আর তিনি ভেবেছিলেন এ কারণে তার ওপর বিরক্ত হবেন বিপাশা।

একটি সূত্রের মাধ্যমে জানা যায়, প্রিয়াঙ্কা বিপাশার বিয়ে নিয়ে টুইট করায় ভীষণ বিরক্ত হয়েছেন বিপাশা। তিনি কিছুটা গোপনে বিয়ের ব্যাপারটি সারতে চেয়েছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা টুইট করায়, বিপাশা তার বিয়ের ঘোষণা দিতে বাধ্য হন।

এ বিষয়ে প্রিয়াঙ্কার কোনো দোষ নেই জানিয়ে সূত্রটি জানান, তিনি (প্রিয়াঙ্কা) যুক্তরাষ্ট্রে ছিলেন এবং বিপাশা যে বিয়ের কাজটি গোপন করতে চেয়েছিলেন তা তিনি জানতেন না।

গত ৭ এপ্রিল মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে বিপাশাকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার বন্ধু বিপাশা বসু এবং তার বর করণ সিং গ্রোভারকে নিয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। তুমি অনেক সুন্দর মনের একজন মানুষ। তুমি এর চেয়ে আরো অনেক বেশি কিছুর দাবি রাখ’

এক যৌথ বিবৃতিতে করণ এবং বিপাশা বলেন, ‘আমরা সবার সঙ্গে খুশির সংবাদটি ভাগাভাগি করতে পেরে খুবই আনন্দিত। ৩০ এপ্রিল আমাদের জন্য একটি বিশেষ দিন। আমাদের পরিবার, বন্ধু, ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সাহায্যের জন্য ধন্যবাদ। ঘরোয়া পরিবেশে বিয়ে অনুষ্ঠিত হবে। আমাদের দুজনের নতুন জীবনের পথ চলায় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা আশা করছি।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.