বিনোদন : স্টেজ পারফর্মেন্সের করতে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর। আপাতত কোনো নতুন অ্যালবাম নেই। দেশে ও দেশের বাইরে মঞ্চ মাতাচ্ছেন সঙ্গীত জগতে পা রাখা এ শিল্পী।
আসছে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কনসার্টে অংশ নেবেন পড়শী। পহেলা বৈশাখে চট্রগ্রাম এবং পরের দিন নারায়ণগঞ্জে শোতে পারফর্ম করবেন তিনি।
আগামী মাসে সুইজারল্যান্ডে কনসার্টে যাবেন পড়শী। কিছুদিন আগে আমেরিকার একটি স্টেজে পারফর্ম করেন আলোচিত এ কণ্ঠশিল্পী। হিন্দি গান ‘লুঙ্গি ড্যান্স’ গেয়ে সেখানে দর্শক মাতান তিনি।

Comments are closed.