নবর্বষের দিন ডিসি হিল এবং সিআরবির আশপাশে যান চলাচল বন্ধ

 চট্টগ্রাম :   সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার চত্ত্বর এবং সিআরবি সিরিশ তলায় আগামী ১৪/০৪/২০১৬ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ উপলক্ষে পহেলা বৈশাখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য নিম্নলিখিত স্থানগুলোতে সকাল ০৬.০০ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ডিসি হিল কেন্দ্রিক :

১) নন্দন কানন (পুলিশ প্লাজা) মোড় হতে ডিসি হিল অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
২) এনায়েত বাজার মোড় হতে ডিসি হিল অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
৩) চেরাগী পাহাড় মোড় হতে ডিসি হিল অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

সিআরবি সিরিশ তলা কেন্দ্রিক :

১) কাঠের বাংলো মোড় হতে সিআরবি সিরিশ তলা অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
২) আটমাসিং মোড় হতে সিআরবি সিরিশ তরা অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
৩) এমএ আজিজ স্টেডিয়াম গোল চত্ত্বর হতে সিআরবি সিরিশ তলা অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
৪) কাজীর দেউরী হতে এনায়েত বাজার এবং এনায়েতবাজার হতে কাজীর দেউরী অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনস্বার্থে উল্লেখিত নির্দেশনাগুলো সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণ’সহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.