বৈশাখকে বরণ করেতে প্রস্তুত চট্টগ্রাম নগরী

রুমেল রহমান : বন্দর নগরী চট্টগ্রাম এখন নতুন বছরে পহেলা বৈশাখকে বরণ করেতে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে প্রস্ততি শেষ করছে আয়োজকেরা।

চট্টগ্রাম নগরীর ডিসি হিল, সিআররি, শিল্পকলা একাডেমি,চারুকলা,শহীদ মিনার চত্তর,পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন স্থানে উৎসব মুখর রাখতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ণিল আয়োজন করেছে।

বিকেল ৪টায় বর্ষবিদায়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

পহেলা বৈশাখে সামনে রেখে হোটেল দি পেনিন্সুলা চিটাগাং ১০১ পদের বাহারি খাবারের আয়োজন করতে যাচ্ছে ।

‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বর্ষবিদায় ও বরণের সবচেয়ে বড় আয়োজনটি প্রতিবারের মত এবারও নগরীর ডিসি হিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া থাকবে সাংস্কৃতিক আয়োজন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন,অর্থ,ট্রাফিক) ডিআইজি একেএম শহীদুর রহমান জানান, নগরীর ডিসি হিল, সিআররি , পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বুধবার দুপুর থেকে ১ হাজার ২০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন এলাকায় বৈশাখীর অনুষ্ঠানে থাকবে গোয়েন্দা পুলিশের একাদিক টিম ।নগরীর ৯২টি পয়েন্টে সহ ৩২টি স্থানে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করা হবে। অতিরিক্ত হিসেবে পুলিশ লাইনের ৩০০ বেশি পুলিশ মোতায়েন করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.