সিটিনিউজবিডি : দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল সায়েনুরি পার্টি দেশটির পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। দেশটির ৩০০ আসনের জাতীয় পরিষদে বিরোধীদলের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট পার্ক গিউন হেইয়ের দল। ভোটপূর্ব জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে ওই ভোটগ্রহণ শুরু হয়। দেশটির ৪ কোটি ২০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বুধবার আরো পরের দিকে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ভোটপূর্ব জরিপে দেখা গেছে, জাতীয় পরিষদে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে সায়েনুরি পার্টি। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে কোনো বিল উপস্থাপন ও পাসের জন্য তিন-পঞ্চমাংশ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। সায়েনুরি পার্টি তিন-পঞ্চমাংশ আসনে জয় পাবে বলে প্রত্যাশা করছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেবিএস বলছে, সায়েনুরি পার্টি ১২১ থেকে ১৪৩ আসনে জয় পাবে। যেখানে প্রধান বিরোধী দল মিনজু পার্টি ১০১ থেকে ১২৩ আসনে জয়ী হবে।

Comments are closed.