৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত

আন্তর্জাতিক : অবশেষে ভারত ও ফ্রান্সের মধ্যে আলোচিত রাফায়েল যুদ্ধবিমানবিষয়ক চুক্তি চূড়ান্ত হয়েছে। দীর্ঘ বিলম্বের পর ৮৮০ কোটি ডলারের বিনিময়ে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনবে।

এ সপ্তাহের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হবে। প্রথম কিস্তির বিমান সরবরাহ পেতে কমপক্ষে দেড় বছর সময় লাগবে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফ্রান্স প্রথমে এই ৩৬টি বিমানের দাম চেয়েছিল ১ হাজার ২০০ কোটি ডলার। দরদাম চূড়ান্ত হতে কয়েক বছর লেগে যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ফ্রান্সে সফর করার সময় এই চুক্তির বিষয়ে মূল অগ্রগতি হয় বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.